বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কখনও ভুলবো না কাপুরুষোচিত হামলা: মোদি

কখনও ভুলবো না কাপুরুষোচিত হামলা: মোদি

নিজস্ব প্রতিবেদক:
ভারতের সংসদে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইট করে মোদি লেখেন ‘২০০১ সালের আজকের দিনে আমাদের সংসদে কাপুরুষোচিত হামলার কথা কখনও ভুলব না। যারা সংসদ ভবন রক্ষা করতে গিয়ে নিজের জীবন বলিদান করেছেন তাদের বীরত্ব ও ত্যাগের কথা আমরা স্মরণ করি। ভারত সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে।’

উল্লেখ্য ১৯ বছর আগে ২০০১ সালের ১৩ ডিসেম্বর দিনটিতেই সংসদ ভবনে বর্বোরিচত হামলা চালায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর তৈয়বা ও জয়শ-ই-মহম্মদ। হামলায় ৮ জন নিরাপত্তা রক্ষীসহ ৯ জনের মৃত্যু হয়। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে মারা যায় পাঁচ জঙ্গীও। ওই ঘটনার পর ভারত-পাকিস্তানের সম্পর্কের অবণতি হয়। সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করে ভারত।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লেখেন, ‘২০০১ সালে আজকের দিনে যারা সংসদ রক্ষায় প্রাণ দিয়েছেন গোটা দেশ তাদের স্মরণ করছে। গণতন্ত্রের মন্দিরকে রক্ষা করতে গিয়ে সেইসব শহীদদের স্মরণের মধ্যে দিয়ে সন্ত্রাসবাদী শক্তিকে পরাস্ত করতে আমাদের সংকল্প আরও সুদৃঢ় করি।’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- সকলেই দুই দশক আগের ওই দিনটিকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯