মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। শনিবার (২১ নভেম্বর) গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। বিশেষ করে করোনা মহামারির শুরু থেকে এ দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসায় তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ দেন।

একুশ শতকের ভূ-রাজনৈতিক এবং সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তুলতে গত ১২ বছর ধরে আওয়ামী লীগ সরকার সর্বাত্মক প্রচেষ্টা এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ভবিষ্যতেও সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সব করার আশ্বাস দেন তিনি।

জাতির পিতার প্রতিরক্ষা নীতির অনুসরণ করে ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে তিন বাহিনীর পুনর্গঠন ও আধুনিকায়নের কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

গত ১২ বছরে সশস্ত্র বাহিনীর ব্যাপক উন্নয়ন হওয়ায় তিন বাহিনী প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯