বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে শপিংমলে হামলাকারীর গুলিতে আহত: ৮জন

যুক্তরাষ্ট্রে শপিংমলে হামলাকারীর গুলিতে আহত: ৮জন

অনলাইন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত আটজন আহত হয়েছেন। তবে হামলাকারীকে এখনও আটক করতে পারেনি নিরাপত্তা বাহিনী। এফবিআই এবং মিলওয়াকি কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থল মেফেয়ার মলে পৌঁছেছেন। সেখানে স্থানীয় পুলিশ বাহিনীকে সহযোগিতা করছেন তারা।

ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, জরুরি কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন বন্দুকধারী সেখানে ছিল না।
বিবৃতিতে তারা জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর বয়সী। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের সবশেষ শারীরিক অবস্থা জানা না গেলেও ওয়াওওয়াতোসার মেয়র ডেসিন ম্যাকব্রাইড জানিয়েছেন, তাদের কারও অবস্থা সংকটাপন্ন নয়।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২০ থেকে ৩০ বছর বয়সী শ্বেতাঙ্গ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী তাণ্ডব শুরু করতেই শপিংমলের বেশ কয়েকজন কর্মী ভবনের ভেতর আশ্রয় নেন।

মলটি পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে, আমরা চরম হতাশ এবং ক্ষুব্ধ যে, আমাদের অতিথি ও ভাড়াটিয়ারা আজ এমন সহিংস ঘটনার শিকার হয়েছেন।

তারা আরও বলেছে, আমরা ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগে আমাদের অংশীদারদের প্রতি কৃতজ্ঞ। এ বিষয়ে তদন্ত এগিয়ে নিতে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯