বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির থেকে তিনটি রাজ্যে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে যে আইনি ব্যবস্থা নেয়া হয়ছিল, আদালত তা খারিজ করে দিয়েছে। জর্জিয়া, অ্যরিজোনা ও পেনসেলভেনিয়ায় ভোট কারচুপির অভিযোগ করে আদালতে মামলা দায়ের করেছিল ট্রাম্প শিবির।
তিন মামলায় হেরে যাওয়ায় ট্রাম্পের ক্ষমতা ছাড়তে গড়িমসি করার শেষ ভরসাও শেষ হয়ে গেল। জর্জিয়ায় ট্রাম্পের নিয়োগ করা বিচারক ট্রাম্প শিবিরের আবেদন খারিজ করে দিয়েছেন। রাজ্যটিতে ফলাফল স্থগিত করার আবেদনকে আক্রমণাত্বক বলেও অভিহিত করেছেন আদালত।
অ্যরিজোনায় রাজ্য আদালত আবেদন খারিজ করে দিয়ে এ মামলা আর শুনানি হবে না বলেও জানিয়ে দিয়েছে। পেনসেলভেনিয়ায় আবেদনে ২ হাজারের বেশি উড়ো ব্যালট পাওয়ার অভিযোগও খারিজ করে দিয়েছে আদালত। সেখানে সিল না থাকায় এসব ভোট না গণনার আবেদন করা হলেও সেগুলো গণনা করার নির্দেশ দিয়েছে আদালত।
ট্রাম্প শিবিরের পক্ষ থেকে কারচুপি বা অনিয়মের কোন প্রমাণ প্রদান করা হয়নি বলেও জানিয়েছে আদালত। তবে তাৎক্ষণিকভাবে ট্রাম্পের আইনজীবী বা ট্রাম্পের পক্ষ থেকে এ বিষয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি। রয়টার্স, সিএনএন।