বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ট্রাম্পের দাবি মেনে পুনঃগণনার পরও ‘জর্জিয়া’য় বিজয়ী হলেন জো বাইডেন

ট্রাম্পের দাবি মেনে পুনঃগণনার পরও ‘জর্জিয়া’য় বিজয়ী হলেন জো বাইডেন

অনলাইন নিউজ :: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মেনে নিয়ে জর্জিয়ায় ভোট পুনরায় গণনা করা হয়। ভোট পুনঃগণনার পরও মার্কিন রাজ্য ‘জর্জিয়া’য় বিজয়ী হলেন জো বাইডেন।

বৃহস্পতিবার, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।

১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধাণে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট। অবশ্য, নীরিক্ষায় বেরিয়ে এসেছে ভোটের দিন গোণা হয়নি ৫ হাজার ৮০০ ব্যালট। এরফলে, বর্তমান প্রেসিডেন্টের ভাগ্যে জুটেছে আরও ১৪শ’ ভোট। অবশ্য, শুক্রবার নির্বাচন কমিশন বরাবর ফলাফল নিবন্ধনের পরই আসবে চূড়ান্ত ঘোষণা।

রাজ্যটিতে ২৪ লাখ ৭৫ হাজারের বেশি ভোট পেয়েছেন বাইডেন। ফলে, রাজ্যটির ইলেক্টোরাল ভোটের ১৬টিই পেলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট। সবমিলিয়ে তার ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৩০৬টি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ভাগ্যে জুটেছে ২৪ লাখ ৬২ হাজারের বেশি ভোট। ২৩২ ইলেক্টোরাল ভোটেই আটকে আছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯