বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করল আমিরাত

১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করল আমিরাত

অনলাইন ডেস্ক :: ১২ দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা আটকাতেই তাদের দেশও ওই তালিকায় রাখা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, আমরা জানতে পেরেছি আমিরাত সাময়িকভাবে পাকিস্তান-সহ ১২টি দেশকে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তবে এরই মধ্যে যে ভিসা দেওয়া হয়ে গেছে, সেগুলো আর বাতিল হবে না।

পাকিস্তান ছাড়াও আমিরাত সরকারের ভিসা নিয়ে এই নয়া নির্দেশ জারি হয়েছে তুরস্ক, ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক, সোমালিয়া, লিবিয়া, কেনিয়া ও আফগানিস্তানের ক্ষেত্রে।

আমিরাত যে-যে বিভাগগুলোতে ভিসা দেয়, তার মধ্যে ব্যবসা, পর্যটন যেমন পড়ে, তেমন ট্রানজিট বা ছাত্র-ভিসাও রয়েছে। তবে কোন কোন বিভাগে ভিসা দেওয়া স্থগিত হচ্ছে, তা এখনো জানা যায়নি।

এর আগে চলতি বছরের জুন মাসের শুরুতে পাকিস্তানে করোনা সংক্রমণ বাড়ায় ৩ জুলাই পর্যন্ত সে দেশে বিমান পরিষেবা বন্ধ রেখেছিল এমিরেটস।

কারণ, এমিরেটসের বিমানে হংকং গিয়েছিলেন ৩০ জন পাকিস্তানি, যাদের পরে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। করোনা সংক্রমণ নিয়ে ঝুঁকি থাকায় আগস্ট মাসে পাকিস্তান ও আরও ৩০টি দেশে যাত্রিবাহী বিমান পরিষেবা বন্ধ করে কুয়েত।

গত মাসে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, সংক্রমণের দ্বিতীয় ঢেউ ধাক্কা মেরেছে সে দেশে। বিশেষত, করাচি, লাহৌর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, হায়দরাবাদের মতো শহরগুলোতে আক্রান্তের হার সর্বাধিক।

গত সোমবার প্রধানমন্ত্রী ইমরান খান দেশের মানুষকে সচেতনভাবে এক জোট হয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে আবেদন করেছেন। সূত্র : ইকোনমিক টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯