বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশে গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশে গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন

নিউজ ডেস্ক :: জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশে গার্মেন্টস শ্রমিকদের ওপর নির্যাতন ও নারী শ্রমিকদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মানববন্ধনে প্রবাসে শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফোরামের উপদেষ্টা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসাইন বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক। দেশের ভেতরে এবং প্রবাসে যেসব বাঙালি আছে তাদের সবার স্বাস্থ্য সুরক্ষা করা আপনার সাংবিধানিক দায়িত্ব। কিন্তু আজ দেখি জর্ডানে আমাদের শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে অথচ বাংলাদেশ সরকার টুঁ শব্দটিও করল না। জর্ডানসহ যেসব দেশে বাঙালি শ্রমিকরা নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

সংগঠনটির চেয়ারম্যান এইচএম মনিরুজ্জামান বলেন, ‘মধ্যপ্রাচ্যসহ যেসব দেশেই আমাদের প্রবাসী বন্ধুরা কাজ করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেননা এই শ্রমিকদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করছে। কিন্তু এই শ্রমিকরাই প্রবাসে ভালো নেই। এই মানববন্ধন থেকে প্রবাসে শ্রমিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানাচ্ছি।’

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসাসহ অনেকে বক্তব্য দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯