শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক :: বৈরী আবহাওয়ায় নদী বন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে আবহাওয়া আরও খারাপ এবং নদী বেশি উত্তাল থাকায় অভ্যন্তরীণ ১২টি রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ দিকে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে গত দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরিশাল বিভাগে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বহু এলাকায়।

বিষয়টিতে বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শুক্রবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নিম্নচাপের কারণে উপকূল অঞ্চলে পানি বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯