বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিরল প্রজাতির দুটি টিকটিকি ৬৩ লাখ

বিরল প্রজাতির দুটি টিকটিকি ৬৩ লাখ

নিউজ ডেস্ক :: বিরল প্রজাতির দুটি টিকটিকি চুরি হয়েছিল প্রায় এক বছর আগে। অনেক খোঁজের পরে সম্প্রতি তাদের উদ্ধার করেছেন গোয়েন্দারা। সঙ্গে ধরা পড়েছে চোরও।

এই দুই টিকটিকির দাম বাংলাদেশি অর্থে ৬৩ লাখ টাকারও বেশি। কারণ এগুলো অস্ট্রেলিয়ান লেস মনিটর প্রজাতির, যাদের দেখা খুব সহজে পাওয়া যায় না।

চুরি যাওয়া বিরল টিকটিকি উদ্ধার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানকার পুলিশ জানিয়েছে, বিরল এই টিকটিকি দুটির দাম ৭৫ হাজার মার্কিন ডলার। গত বছর নভেম্বরে জেটিকে রেপটাইল থেকে টিকটিকি দুটি চুরি হয়ে যায়।

চুরি হওয়ার পর সেগুলো উদ্ধারের চেষ্টা করেন গোয়েন্দারা। কিন্তু কিছুতেই সেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। অবশেষে গোয়েন্দারা প্যানোরমা সিটির একটি বাড়ি থেকে সেগুলো উদ্ধার করেন।

টিকটিকি চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে টিকটিকিগুলোর স্বাস্থ্য ভালোই আছে এবং কোনো আঘাতও পায়নি। সাদা-কালো ছোপ ছোপ থাকা বড় বড় টিকটিকিগুলো আবার তাদের পুরনো ঘর জেটিকে রেপটাইলসে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯