সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পুলিশের বাধা ঐক্যফ্রন্টের শোক র‌্যালিতে

পুলিশের বাধা ঐক্যফ্রন্টের শোক র‌্যালিতে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত শোক র‌্যালিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে শোকর‌্যালি বের করলে প্রেস ক্লাবের সামনেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ সময় ঐক্যফ্রন্টের নেতারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সাথে নেতাকর্মীদের কিছুটা কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

এ সময় আ স ম আবদুর রব বলেন, এই সরকার গণবিরোধী সরকার। জনগণকে দেখলেই তারা ভয় পায়। র‌্যালি করতে না দেওয়ায় তিনি পুনরায় আবারো আগামী ২২ অক্টোবর শোক র‌্যালি ঘোষণা করেন।
শোক র‌্যালিকে অংশগ্রহণ করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯