মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীকাল এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

আগামীকাল এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: করোনার কারণে আটকে আছে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা জীবন। এ পরীক্ষা কবে হবে তা নিয়ে সংশয়ের মধ্যে আছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা হবে কবে তা জানানোর কথা ছিলো। তবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার জানিয়েছেন আগামীকাল (বুধবার) হইতো সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আগামী মাসে এই পরীক্ষা নেয়া যায় কি না তা নিয়েই মূলত আলোচনা চলছে। তবে কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। অবশ্য এর আগে গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ সময় দিয়ে এ পরীক্ষা নেয়া হবে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, এইচএসসি পরীক্ষার ঘোষণা যেদিন করা হোক না কেন শিক্ষাবোর্ডগুলো পরীক্ষা আয়োজনে প্রস্তুত রয়েছে।

পরীক্ষার বিষয় ও নম্বর আগের মত থাকবে কিনা এ বিষয়ে নানা আলোচনা চলছে। গত ৩০ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী বলেছিলেন, দ্রুত সময়ে ন্যূনতম বিষয় ও ন্যূনতম নম্বরের ভিত্তিতে পরীক্ষা নেয়াসহ অনেকগুলো বিকল্প প্রস্তাব ঠিক করা হয়েছে।

এবছর পরীক্ষা অনুষ্ঠিত হলে ১৩ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এবার এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের শুরুতে। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯