শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা

আগামী ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা

নিউজ ডেস্ক :: সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন ও পরিবহন সেক্টরে বিরাজমান সমস্যা নিরসনের দাবিতে আগামী ১২ ও ১৩ অক্টোবর সারা দেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আজ শনিবার চট্টগ্রাম নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী এই ঘোষণা দেন।

সভায় ওসমান আলী বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারাদেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। এ কালাকানুন আইনের কারণে পরিবহন মালিক-শ্রমিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ৯ দফা দাবির পাশাপাশি আগামী ১২ ও ১৩ অক্টোবর সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে।

তিনি বলেন, শ্রমিকরা ট্রাক-কাভার্ডভ্যান, প্রাইমমুভার, মিনি ট্রাক ও লরী না চালালে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন বন্দর ও স্থান দিয়ে আমদানী-রপ্তানীকরা সকল ধরনের গার্মেন্টস, খাদ্য ও বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ হয়ে গেলে সরকার বেকায়দায় পড়বে।

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক হাজী রুস্তম আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯