বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষকদের পেশাজীবী রাজনীতি বন্ধ করতে হবে, হানিফ

শিক্ষকদের পেশাজীবী রাজনীতি বন্ধ করতে হবে, হানিফ

অনলাইন ডেক্স : রোববার দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় পুরাতন বাজার এলাকায় আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
‘শিক্ষকরা রাজনীতি করার কারণে ছাত্রদের কাছে সম্মানের জায়গা হারিয়ে ফেলেছেন’, বলেন হানিফ। এছাড়া শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য মুক্তিযোদ্ধে অংশ নিয়েছিল, তারেক জিয়াই বলেছিল ছাত্রশিবির ও ছাত্রদল এক। শুধু তাই নয় বিএনপি-জামায়াত ও তার অঙ্গ সংগঠন পাকিস্তানের দোসর তারা স্বাধীনতার পক্ষের লোক বলতে পারে না।’

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়ার সভাপত্বিতে সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯