মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৬০০০ কোটি টাকা বরাদ্দ ১৮০০ মাদ্রাসা ভবন নির্মাণে: প্রধানমন্ত্রীর

৬০০০ কোটি টাকা বরাদ্দ ১৮০০ মাদ্রাসা ভবন নির্মাণে: প্রধানমন্ত্রীর

বিএনপিকে সংসদে দেখতে চান প্রধানমন্ত্রী dhakatribune

নিউজ ডেস্ক :: শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার দিন শুরু করতেন। বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদেরকেও দ্বীনি শিক্ষা প্রদান করে গেছেন। ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন সকালে তাহাজ্জুদ নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন। ’

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ৬ তলা অ্যাকাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওফেল এসব কথা বলেন।

নওফেল বলেন, দ্বীনের প্রতি দরদ বঙ্গবন্ধু কন্যা তার পিতার কাছ থেকে বংশপরম্পরায় পেয়েছেন। দ্বীনি শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ১ হাজার ৮০০ মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নেই, যেখানে অনুদান প্রদান করা হয়নি। সারাদেশের যেখানে মাদ্রাসার জন্য অনুদান বা ভবন চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী সাথে সাথে তা অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় মাদ্রাসাগুলোতে উন্নয়নের জোয়ার চলছে।

মো. ইফতেখার উদ্দিন খান, মো. সাঈদ আলম, মওলানা কাজী মুহাম্মদ আব্দুন নূর জেহাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, শিক্ষা প্রকৌশল অধিদফতর চট্টগ্রাম বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, শিক্ষা প্রকৌশল অধিদফতর চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন চৌধুরী, মাদ্রাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯