মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে উপজেলা-পৌরসভা-ইউনিয়নে বিএনপির আগ্রহী প্রার্থীদের বিশেষ নির্দেশনা

সারাদেশে উপজেলা-পৌরসভা-ইউনিয়নে বিএনপির আগ্রহী প্রার্থীদের বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক :: সারাদেশে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন ও উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের উদ্দেশ্যে বিশেষ নির্দেশনা দিয়েছে দলটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা সভাপতি-সাধারণ সম্পাদক ও আহ্বায়ক উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন: উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও নারী), পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন/উপ-নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণের মাধ্যমে অংশ নিতে পারবেন।

উপজেলা পরিষদ
জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/প্রথম যুগ্ম সচিব (দু’জন)।
উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১ নম্বর যুগ্ম সচিব ও ২ নম্বর যুগ্ম সচিব (৩ জন)। উপরোক্ত পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।

পৌরসভা
জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১ নম্বর যুগ্ম সচিব (২ জন), পৌরসভা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১ নম্বর যুগ্ম সচিব ও ২ নম্বর যুগ্ম সচিব (৩ জন) উপরোক্ত পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন। সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয়পত্র এবং হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।

ইউনিয়ন পরিষদ
জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব/১ নম্বর যুগ্ম সচিব (২ জন)
ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব/১ নম্বর যুগ্ম সচিব ও ২ নম্বর যুগ্ম সচিব (৩ জন)
উপরোক্ত পাঁচজন আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করবেন এবং সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন জাতীয় পরিচয়পত্র ও হালনাগাদ ভোটার তালিকাসহ মনোনয়ন দাখিলের শেষ তারিখের পাঁচ কার্যদিবস আগে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাহক মারফত পাঠাবেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯