সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ইতিহাস বিকৃতি করার অভিযোগ এনে ২০০৩ সালে মুক্তি পাওয়া নায়ক মান্না ও মৌসুমী অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালক-ইউটিউব স্বত্বাধিকারীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক মুক্তিযোদ্ধার সন্তান। ‘বীর সৈনিক’ নামের এ ছবিতে ইচ্ছাকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী মাকসুদুল হক ইমু। তার পক্ষে আজ (৩ সেপ্টেম্বর) আইনি চিঠিটি পাঠিয়েছেন আইনজীবী মোস্তফা কামাল মুরাদ।
ছবির পরিচালক-রচয়িতা দেলোয়ার জাহান ঝন্টু, ছবির ইউটিউব স্বত্বাধিকারী সিস মিডিয়ার এম এন ইস্পাহানী (ইস্পাহানী আরিফ জাহান) ও ইউটিউব স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীরকে (লাভা মুভিজ) নোটিশটি পাঠানো হয়েছে।