শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ওমানের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশের হকি দল

ওমানের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতলো বাংলাদেশের হকি দল

অনলাইন ডেক্স : ৫ ম্যাচের সিরিজ খেলতে ওমান হকি দলকে আমন্ত্রণ জানিয়েছিলো বাংলাদেশ। বয়সভিত্তিক অর্থাৎ অনূর্ধ্ব ২১ দলের এ সিরিজের প্রথম ম্যাচে জেতার পর দ্বিতীয় ম্যাচে ড্র হয়েছিলো। তবে পরপর দুই ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে রাখলো বাংলাদেশ।

আজ (শনিবার) মওলানা ভাসানী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে লাল-সবুজ জার্সিধারী যুবারা ৪-১ গোলে হারিয়েছে ওমান যুব দলকে। এ জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার।

এই সিরিজে বাংলাদেশ যুব দলের কোচ মামুনুর রশিদ প্রতি ম্যাচেই অধিনায়ক বদলিয়েছেন। মাঠে নেতৃত্ব দেয়ার অভ্যাস গড়ে তুলতেই এই কৌশল বাংলাদেশ কোচের। চতুর্থ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পড়ানো হয়েছিল সোহানুর রহমান সবুজকে।

বাংলাদেশ প্রাধান্য বিস্তার করেই ম্যাচ জিতেছে। মাহবুব হোসেনের গোলে দ্বিতীয় মিনেটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারে গোল পায়নি কোনো দল।

তৃতীয় কোয়ার্টারে আশরাফুল ইসলাম চোট পেয়ে মাঠ ছাড়েন। ৪০ ও ৪৩ মিনিটে পরপর দুটি পেনাল্টি কর্ণার থেকে দুই গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক সোহানুর রহমান সবুজ। ৫৮ মিনিটে রাশেদ আল ফাজারির পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান কমায় ওমান।
চতুর্থ ম্যাচ শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা স্মারক তুলে দেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশীদ শিকদার, সহসভাপতি ড. মাহফুজুর রহমান, সাজেদ এ এ আদেল, জাকির আহমেদ রিপন ও ইউসুফ আলী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯