শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মাশরাফির অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে

মাশরাফির অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাবা গোলাম মুর্তজা স্বপনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়েছে। যশোরে চিকিৎসার পর গোলাম মুর্তজার অবস্থা কিছুটা ভালো হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়েছে।
মাশরাফির অনুরোধে তার বাবাকে সার্বক্ষণিক দেখাশোনার দায়িত্ব নিয়েছেন নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. আলিমুজ্জামান সেতু। তিনিই ঢাকায় আনার বিষয়টি নিশ্চিত করেন।
আলিমুজ্জামান সেতু জানান, বর্তমানে অবস্থা আগের থেকে কিছুটা ভালো। তবে কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য মাশরাফির বাবাকে ঢাকায় নেয়ার সিদ্ধান্ত। আজ শনিবার সন্ধ্যা ৭টায় আকাশপথে যশোর বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে আসা হয় গোলাম মুর্তজাকে।
শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করায় গোলাম মর্তুজাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বাবু জানান, মাশরাফির বাবার সামান্য হার্টের অসুখ আছে। তবে তিনি মূলত বুকের মাংশপেশির সমস্যায় ভুগছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯