রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান দুর্নীতির অভিযোগে গ্রেফতার

মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান দুর্নীতির অভিযোগে গ্রেফতার

নিউজ ডেস্ক :: দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক অর্থমন্ত্রী লিম গুয়ান ইঞ্জিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। আন্ডারসেট টানেল প্রকল্পে ৬.৩ বিলিয়ন রিঙ্গিত দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ২০১৬ সালে, লিমের উপর একটি জমি চুক্তি অনুমোদন এবং বাজারের নিচে দামে একটি বাংলো কেনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের ও দুটি অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানায়, ৭ আগস্ট সকাল ১০টায় এমএসিসি আইন ২০০৯ এর ধারা ১৬ (ক) (এ) এর অধীনে দুর্নীতির মামলায় বিশেষ আদালতে জ্যেষ্ঠ বিরোধীনেতা লিমের বিরুদ্ধে অভিযোগ আনা হবে।

এদিকে এমএসিসি জানিয়েছে, মঙ্গলবার (১১ আগস্ট) পেনাং দায়রা আদালতে এমসিসি আইনের ২৩ ধারায় লিমের বিরুদ্ধে পৃথক মামলার জন্যও চার্জ করা হবে।এমএসিসির চিফ কমিশনার দাতুক সেরি আজম বাকির বরাত দিয়ে বলা হয়েছে, মামলার তদন্তের কাগজপত্র অ্যাটর্নি-জেনারেল চেম্বারে জমা দেওয়া হবে।

গত ৩০ জুন, এমএসিসি আন্ডারসেট টানেল প্রকল্পে দুর্নীতির তদন্তে সহায়তা করতে পেনাং বন্দর কমিশনের (পিপিসি) প্রাক্তন ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আটক করেছে কমিশন। পেনাংয়ের মুখ্যমন্ত্রী চৌ কন কন ইয়াও, পাশাপাশি বর্তমান এবং সাবেক রাজ্য নির্বাহী কাউন্সিল সদস্যদেরও মেগা প্রকল্প সম্পর্কে এমএসিসির কাছে তাদের বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হয়েছিল।

পেনাং রাজ্যের একটি আন্ডারসির টানেল প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে মাসব্যাপী তদন্ত শুরু হয়, যা তিনি ২০০৮ সাল থেকে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বে থাকা অবস্থায় এবং ২০১৮ সালে অর্থমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়া পর্যন্ত। লিম মাহাথির মোহাম্মাদ নেতৃত্বাধীন প্রশাসনের অর্থমন্ত্রী ছিলেন, যা ফেব্রুয়ারিতে ভেঙে পড়ে।

তিনি মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ান এমডিবি) থেকে চুরি হওয়া কোটি কোটি টাকা উদ্ধারের প্রচেষ্টাতে অন্যতম প্রধান নেতা ছিলেন। গত মাসে নাজিবকে ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাসভঙ্গের অপরাধের সাতটি মামলায় দোষী সাব্যস্ত করে তাকে ১২ বছরের কারাদন্ডে দণ্ডিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯