রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফেসবুকে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

ভারতে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফেসবুকে বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

নিউজ ডেস্ক :: ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে ফেসবুকে নিজের বন্ধুর সঙ্গে ছবি দেওয়ায় আগুনে পুড়ে খুন হতে হলো এক গৃহবধূকে। নির্মম এই ঘটনাটি ঘটেছে ভারতের কালনার বড়ঘড়ি এলাকায়। এলাকাটির বাসিন্দা ও এক বেসরকারি সংস্থার মালিক অভিজিৎ বর্মনের সঙ্গে পায়েলের বিয়ে হয় ১০ বছর আগে। বিয়ের পর থেকে পণসহ একাধিক দাবিতে পায়েলের সঙ্গে দুর্ব্যবহার করত স্বামী ও বাড়ির অন্য লোকেরা। স্বাভাবিকভাবেই পণ নিয়ে যে পায়েলের শ্বশুরবাড়িতে ক্ষোভ রয়েছে, তা বুঝতে সময় লাগেনি। তবুও সংসারে মেয়েকে মানিয়ে চলারই পরামর্শ দিয়েছিলেন পায়েলের বাবা-মা। এরই মধ্যে দম্পতির এক সন্তান জন্ম নেয়। কিন্তু তাতেও অত্যাচার কমেনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে। বরং দিন দিন তা চরমে ওঠে।

কয়েকদিন আগে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন পায়েল। সেখানে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। সেই বন্ধুর সঙ্গে নিজের সন্তান ও পরিবারের কয়েকজনকে নিয়ে একটি ছবি তোলেন। ফ্রেন্ডশিপ ডে-তে ফেসবুকে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। এটাই তার অপরাধ। এই কারণেই অত্যাচারের সীমা ছাড়ায় শ্বশুরবাড়িতে। অভিযোগ চলতে থাকে স্বামীর নিয়মিত মারধর। এরপর গতকাল তা চরমে গেলে পায়েলের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় স্বামী অভিজিৎ।

এরপর রাতেই প্রতিবেশি ও বাপের বাড়ির লোকেরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও পায়েলকে বাঁচানো যায়নি। হাসপাতালেই ভোর রাতে মৃত্যু হয় তার। পায়েলের বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে কালনা থানার পুলিশ শাশুড়ি-সহ দু’জনকে আটক করেছে। কিন্তু মূল অভিযুক্ত স্বামী অভিজিৎ বর্মন এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯