রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে আইইডিসিআর ছাড়া অন্য হটলাইন বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে আইইডিসিআর ছাড়া অন্য হটলাইন বন্ধ

নিউজ ডেস্ক :: ঈদুল আজহা উপলক্ষে হটলাইনে করোনা ও অন্যান্য রোগের সেবা সীমিত করা হয়েছে। আইইডিসিআরের হটলাইন নম্বর ১০৬৫৫ সর্বদা খোলা থাকবে। এ ছাড়া জাতীয় কল সেন্টার (৩৩৩) ও স্বাস্থ্য বাতায়নের (১৬২৬৩) হটলাইন সেবা ঈদে বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা। শুক্রবার (৩১ জুলাই) থেকে এই সেবা সীমিত করা হচ্ছে। তবে কবে নাগাদ এই সেবা পুরোপুরি চালু হবে তা জানাননি নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টার হটলাইন ফোনের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘এ সময়ে মোট ফোনকল এসেছে ৭৪ হাজার ৩৬৯টি। এরমধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ফোনকল গ্রহণ করা হয়েছে ১১ হাজার ৪১৪, ৩৩৩ নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৬২ হাজার ৪৭০ এবং আইইডিসিআরের দুটি নম্বরে ফোনকল গ্রহণ করা হয়েছে ৪৮৫টি। উল্লেখ্য আগামী ৩১ জুলাই থেকে আইইডিসিআরের হটলাইন নম্বরটি (১০৬৫৫) ব্যবহৃত হবে।’

টেলিমেডিসিন সেবায় ২৪ ঘণ্টায় করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৫৩১ জন। এ পর্যন্ত করোনা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন এক লাখ ৪৮ হাজার ৩১৬ জন বলেও জানান নাসিমা সুলতানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯