মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শেখ হাসিনার শাষন আমলে বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে লুটপাটের রাজনীতি আর হবে না

শেখ হাসিনার শাষন আমলে বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে লুটপাটের রাজনীতি আর হবে না

অনলাইন ডেক্স :  সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস বলেছেন, দলের কেহ যদি মনে করে থাকেন বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিয়ে লুটপাটের রাজনীতি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষন আমলে আর হবে না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এই স্বাধীনভূমি দেশটাকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাবেন কিন্তু কতিপয় স্বার্থ পরায়ন ঘাতকরা বঙ্গবন্ধুকে সে স্বপ্ন পূরন করতে দেয়নি। তাই প্রধানমন্ত্রী পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বপ্নগুলো আজ একে একে দেশবাশীকে সাথে নিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাড় করাবার কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, দেশ ও দলের স্বার্থ রক্ষার সাথে নিজেদেরকে দূর্নীতি থেকে মুক্ত থাকার আহবান জানান। অন্যদিকে কেহ যদি আওয়ামীলীগে থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে শ্রমীকলীগের কর্মীদের। আজ শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশ জাতীয় শ্রমীকলীগের ৫০ বছর সুবর্ন জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি পূর্বক সমাবেশে তিনি একথা বলেন। বরিশাল মহানগর শ্রমীকলীগ বরিশাল শহীদ সোহেল চত্বর জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সমাবেশের আয়োজন করে। মহানগর শ্রমীকলীগ সাধারন সম্পাদক বাবু পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে শ্রমীকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী, সুবর্ন জয়ন্তীর সমাবেশ ও র‌্যালি বেলুর-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ । সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড, একে এম জাহাঙ্গীর হোসাইন,মহানগর শ্রমীকলীগ সাংগঠনিক সম্পাদক এস.এম হুমাউন কবীর মোতালেব। মঞ্চে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা শ্রমীকলীগ সভাপতি শাহজাহান হাওলাদার সহ বিভিন্ন শ্রমীকলীগ নেতৃবৃন্দ। এরআগে সকাল থেকে নগরের ত্রিশটি ওয়ার্ড থেকে বিভিন্ন প্লেকার্ড, ব্যান্ড পার্টি সহকারে দলীয় কার্যলয়ে জড়ো হয় শ্রমীকলীগ নেতৃবৃন্দ। পরে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস ও মহানগর সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহেল চত্বর এসে শেষ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯