রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫০ শতাংশ সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের স্থগিত

৫০ শতাংশ সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের স্থগিত

নিউজ ডেস্ক :: সরকারি কর্মচারীদের ভ্রমণ ব্যয়ের জন্য রাখা বাজেট বরাদ্দের অর্ধেক; অর্থাৎ ৫০ শতাংশ স্থগিত থাকবে। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অগ্রাধিকার খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার জন্য সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য। তাই সংস্থা ও প্রতিষ্ঠানের সব ধরনের রুটিন ভ্রমণ পরিহার করতেও বলা হয়েছে।

চলতি ২০২০-২১ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘ভ্রমণ ও বদলি’ বাবদ ২ হাজার ২৪১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এ পরিপত্র কার্যকরের মাধ্যমে সরকার অন্তত এক হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায়।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে ভ্রমণ ও বদলি বাবদ ২ হাজার ২১৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। গত ২৭ মার্চ থেকে এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে সরকারি কর্মচারীরা খুব একটা ভ্রমণ করতে পারেননি। তারপরও বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে ব্যয় বাড়িয়ে ধরা হয়েছে ২ হাজার ২৪৮ কোটি টাকা।

অর্থ বিভাগ কয়েক দিন আগে আলাদা এক পরিপত্রে আগামী ডিসেম্বর পর্যন্ত সব ধরনের গাড়ি কেনার কার্যক্রমও স্থগিত রাখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯