বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রিজেন্টের এমডির ভায়রা ও গাড়িচালক কারাগারে

রিজেন্টের এমডির ভায়রা ও গাড়িচালক কারাগারে

নিউজ ডেস্ক :: ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক আইনের মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালী ও তার গাড়িচালক মাহমুদুল হাসানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ জুলাই) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা এ আদেশ দেন।

গত ১৭ জুলাই তাদের একদিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

গত ১৬ জুলাই বিকেলে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে গিয়াস ও তার গাড়ির চালককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরে রাতে র‌্যাব-১ এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী হয়ে মাদক আইনে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করেন।

তাদের আটকের পর র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় গিয়াস উদ্দিনের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ অ্যাভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা এবং রিদম ট্রেডিংয়ের নামে ডাচ্-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়।

এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও দুই হাজার ১২০ পিস ইয়াবা পাওয়ায় চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়।

এদিকে গিয়াস উদ্দিনের ভায়রা ও রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে পরীক্ষা ছাড়া ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে ১৪ জুলাই গ্রেফতার করা হয়। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় হওয়া মামলায় রিজেন্টের চেয়ারম্যান সাহেদের সঙ্গে ১৬ জুলাই তাকেও ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯