রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় গভীর রাতে ২ মৎস্যজীবীকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে খোদ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে।
তবে কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের ভাষ্য মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে নির্যাতনের শিকার ওই দুই মৎস্যজীবী লোমহর্ষক ঘটনার বিবরণ দিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ কমিশনার (উত্তর) বরাবর কাউনিয়া থানার ওসি আজিমুল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাউনিয়া টেক্সটাইল বিসিক রোড এলাকার বাসিন্দা মৎস্যজীবী মানিক ও সোহেলসহ তাদের সহকর্মীরা নিজেদের লিজ নেয়া পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলে। হঠাৎ করে সেখানে কাউনিয়া থানার ওসি আজিমুল করিম উপস্থিত হয়ে তাদের নাম পরিচয় জানতে চায়। একপর্যায়ে তাদেরকে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করে এবং মৎস্যজীবী মানিক ও সোহেলকে পেটাতে পেটাতে বিবস্ত্র করে ফেলে। পরে এই ঘটনা কাউকে জানালে ডাকাতি ও মাদক মামলা দিয়ে ধরিয়ে দেয়া হবে বলেও তাদেরকে হুমকি দিয়ে যান ওসি আজিমুল করিম।
অভিযোগের বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, বুধবার রাত পৌনে ৪টার দিকে ওই দুই ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিলেন।
এ সময় তাদের পরিচয়পত্র দেখতে চাইলে একজন দেখাতে পারলেও অন্যজন পারেনি। এ কারণে তাদেরকে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
তবে কাউনিয়া থানা ওসি আজিমুলের বিরুদ্ধে কাউনিয়াবাসির হাজার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ওসি এলাকাবাসী এমনকি সাংবাদিকসহ প্রবীন নেতাদের লাঞ্চিত করেছে বেল অভিযোগ উঠেছে। সুধু তাই না টাকার বিনময়ে অসহায় মানুষের জমি প্রভাবশালীদের দখলে নিয় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই চৌকস পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। বর্তমানে শহীদ আরজু মনি ইস্কুলের পঞ্চিম পাশে একটি বাড়ি এক প্রবাসীর দখলে নিয়ে দেওয়ার পায়তারা করছে ওসি ও তার পুলিশ বাহিনী। কাউনিয়া থানা অভিযোগ দিতে গেলে আগে দর কষা কশি করতে হয় তার পরে পছন্দ হলে অভিযোগ নিবে না হয় দিন ভর চেষ্টা করে ফেরতে হয় ভুক্তভোগীদের এমনই এক অভিযোগ কাউনিয়া থানায় জমি চক্রন্ত ঝামেলা ১০ থেকে ১২ জন অভিযোগ দিতে যায় কাউনিয়া থানায় কিন্তু তাদের অভিযোগ না নিয়ে উল্টো রাত ১১টা পর্যন্ত থানায় রেখে অপমান করে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।