রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২০ জুলাই করোনার ভ্যাকসিন নিয়ে সুখবর আসছে

২০ জুলাই করোনার ভ্যাকসিন নিয়ে সুখবর আসছে

নিউজ ডেস্ক :: মহামারী করোনা নিয়ে হাজারো নেতিবাচক আলোচনার মধ্যে অন্যতম আশার আলো ভ্যাকসিনের গবেষণা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তেমনি একটি গবেষণা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সেই গবেষণারি প্রাথমিক পর্যায়ের রিপোর্ট প্রকাশিত হবে সোমবার (২০ জুলাই)। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা প্রতিষেধক ‘এজেডডি১২২২’ (আগে নাম ছিল চ্যাডক্স-১) এর প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের রিপোর্ট আগামী সোমবার (২০ জুলাই) ল্যানসেট পত্রিকায় প্রকাশিত হবে। বায়োফার্মা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাকে সঙ্গে নিয়ে প্রতিষেধকটি তৈরি করছে অক্সফোর্ড।

করোনার এই প্রতিষেধক কতটা নিরাপদ এবং কতটা কাজের ফেজ ওয়ান ট্রায়ালের সেই রিপোর্ট সামনে এলেই বুঝা যাবে। ইতোমধ্যে ফেজ থ্রি হিউম্যান ট্রায়াল চলছে ব্রাজিলে। সুরক্ষা এবং কার্যকারিতা নিয়ে আরও বড় আকারের গবেষণা চলছে সেখানে।

ল্যানসেটের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে রিপোর্টটি। এই গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী সারা গিলবার্ট। ইবোলা প্রতিষেধক তৈরিতে দিশা দেখিয়েছিলেন তিনি।

এ ক্ষেত্রেও এজেডডি১২২২-এর সাফল্য নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত গবেষকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জুন মাসে জানিয়েছিল, সব চেয়ে বেশি আশার আলো দেখাচ্ছে ‘অ্যাস্ট্রাজেনেকার এজেডডি১২২২’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯