রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এমপি বুবলি কোটি টাকার গাড়ি কিনে ফের আলোচনায়

এমপি বুবলি কোটি টাকার গাড়ি কিনে ফের আলোচনায়

নিউজ ডেস্ক :: কিছুদিন আগেও রিকশায় চলাচল করা এমপি বুবলি হঠাৎ বিলাসবহুল গাড়ি কিনেছেন। গাড়িটির সামনে দাঁড়িয়ে তোলা তার একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এর আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিজের পরীক্ষা প্রক্সি প্রার্থীর মাধ্যমে দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে গেলে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

সংরক্ষিত আসনের আলোচিত সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি ফেসবুকে জানিয়েছেন, তিনি ৫০ লাখ টাকায় গাড়িটি কিনেছেন। স্বামীর রেখে যাওয়া ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি গাড়িটি কিনেছেন।

তিনি নিজের ফেসবুক পেজে গাড়ি কেনার রিসিটও শেয়ার করেছেন।

গাড়িটি যে শোরুম থেকে কেনা হয়েছে সেখানকার একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন এই গাড়িটির বাজারমূল্য এক কোটি ৬৫ লাখ টাকা। এমপি বুবলি কিছুদিন আগে নিজের নামে গাড়িটি কিনেছেন শুল্কমুক্ত সুবিধায়।

নরসিংদীর একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক’দিন আগেও বুবলি রিকশায় চলাচল করেছেন। এখন এত দামের গাড়ি কীভাবে কিনেন?

এমপি বুবলি নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। সন্ত্রাসী হামলায় মেয়র লোকমান নিহত হওয়ার পর বুবলী রাজনীতিতে আলোচনায় আসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯