বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির ২ নেতাকে বহিষ্কার গাইবান্ধা মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’ ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে হত্যা মামলার সাক্ষী এবার বলি ২৫জন মন্ত্রী শপথ নিলেন নতুন সরকারের যাত্রা শুরু ইরানের ভয়ংকর ফাঁদে ইসরায়েল-যুক্তরাষ্ট্র? শরীয়তপুরে দুই পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৭ ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি আগামীকাল থেকে ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নগরীতে মরিচ ছাড়াই তৈরি হয় মরিচের গুড়া! সিভিল সার্জনের তৎপরতায় বরিশাল সদর হাসপাতালে সেবার মান ও খাবারের গুণগত পরিবর্তন কাচিয়ায় সাফিজল মাতাব্বরের প্রচার প্রচারণায় ধানের শীষ মার্কার গণজোয়ার বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আরো ৫০ টাকা বাড়ল এলপিজির দাম বরিশালে দলিল জালিয়াতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

অনুসন্ধান২৪>>কক্সবাজারের উখিয়ায় ৩৫ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ পারভেজ (২৫) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা এবং মৃত মোহাম্মদ রফিকের ছেলে

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি

বিজিবি জানায়, ঢাকা থেকে টেকনাফগামী আইকনিক এক্সপ্রেসে তল্লাশির সময় পারভেজের আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার সঙ্গে থাকা কালো রঙের স্কুলব্যাগে খাকি কাগজে মোড়ানো ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়

বিজিবির ভাষ্য, গ্রেপ্তারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ফেনসিডিলগুলো টেকনাফে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বহন করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি বেশ কিছুদিন ধরে যানবাহন ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করে আসছিলেন

অভিযান শেষে বাসটি তল্লাশি করা হলেও আর কোনো নিষিদ্ধ মালামাল পাওয়া যায়নি

লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ফেনসিডিল গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ায় টেকনাফ থানাপুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯