শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জনবান্ধব পুলিশিং ও সেবার রোল মডেল: কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম

জনবান্ধব পুলিশিং ও সেবার রোল মডেল: কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম

জনবান্ধব পুলিশিং ও সেবার রোল মডেল: কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম
জনবান্ধব পুলিশিং ও সেবার রোল মডেল: কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম

আনোয়ার হোসেন..বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় যোগদানের পর থেকেই নিজের কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। অপরাধ দমন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

থানা সূত্রে জানা গেছে, ওসি রফিকুল ইসলামের নির্দেশনায় কাউনিয়া এলাকায় মাদক, কিশোর গ্যাং এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধগুলো নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বিশেষ করে গভীর রাতে টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সাধারণ সেবাগ্রহীতারা জানান, বর্তমানে কাউনিয়া থানায় জিডি বা অভিযোগ করতে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে হয় না। ওসি রফিকুল ইসলাম নিজেই সরাসরি মানুষের কথা শোনেন এবং তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। অসহায় ও সাধারণ মানুষের জন্য তার কক্ষের দরজা সব সময় খোলা থাকে।

এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু—এই স্লোগানকে সামনে রেখেই আমি কাজ করছি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের দিকনির্দেশনায় কাউনিয়া থানাকে একটি আদর্শ ও দালালমুক্ত থানা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। অপরাধীদের জন্য কাউনিয়া থানা হবে আতঙ্কের নাম, আর সাধারণ মানুষের জন্য হবে আস্থার স্থল।”

তার এই মানবিক ও সাহসী ভূমিকা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করেন, রফিকুল ইসলামের মতো দক্ষ পুলিশ কর্মকর্তাদের মাধ্যমেই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হবে।

আরো পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯