শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালের স্থানীয় মোহনা ক্লাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো দৈনিক বরিশাল সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম ও সোহাগি বেগমের পুত্র মোঃ সাদমান ইসলামের সুন্নতে খতনা।
শুক্রবার (৩১ জানুয়ারি) এই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারিবারিক আবহে আয়োজিত অনুষ্ঠানটি শুভানুধ্যায়ী, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশু সাদমানকে আশীর্বাদ জানান দৈনিক বরিশাল সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন, দৈনিক আলোকিত বরিশালের সম্পাদক ও প্রকাশক আলাল মিয়া এবং সাহসী সংবাদের সম্পাদক ও প্রকাশক এস এম মিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সুন্দরবন পত্রিকার নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান, জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক তানভীর আহমেদ অভি, দৈনিক ভোরের অঙ্গীকারের সিনিয়র রিপোর্টার শাওন ইসলাম এবং ফটো সাংবাদিক সোহাগসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে আরও অংশ নেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন,বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মহানগর ইউনিটের প্রধান মনিরুজ্জামান ফারুক,বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ বরিশাল মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তারা ফরিদুল ইসলামের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিশুটির সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
ধর্মীয় রীতি অনুযায়ী খতনা সম্পন্ন হওয়ার পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোনাজাতে সাদমান ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পরিবারের এই আনন্দের মুহূর্তে যারা উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
আরো পড়ুন