শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল সদর হাসপাতালে সিভিল সার্জনের অভিযান: দুই নারী দালাল আটক

বরিশাল সদর হাসপাতালে সিভিল সার্জনের অভিযান: দুই নারী দালাল আটক

বরিশাল সদর হাসপাতালে সিভিল সার্জনের অভিযান: দুই নারী দালাল আটক
বরিশাল সদর হাসপাতালে সিভিল সার্জনের অভিযান: দুই নারী দালাল আটক

আনোয়ার হোসেন ..বরিশাল সদর জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) সকালে হাসপাতালে ব্যক্তিগত অভিযান চালিয়ে দুই নারী দালালকে আটক করেছেন তিনি।
আটককৃতরা হলেন—নগরীর ৪নং ওয়ার্ডের মহাবাজ এলাকার বাসিন্দা ফুলবানু বেগম ও রেশমা আক্তার।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসা নিতে আসা রোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিভিল সার্জন দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের নিয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টাকালে ওই দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, এই চক্রটি সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে এবং নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দালালরা মোটা অঙ্কের কমিশন লাভ করে।

অভিযান প্রসঙ্গে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মলয় কৃষ্ণন বড়াল জানান, দালালরা অত্যন্ত কৌশলী। তারা টিকিট হাতে নিয়ে রোগীর বেশ ধরে হাসপাতালে ঘোরাঘুরি করে যেন তাদের চেনা না যায়। কিন্তু আজ তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, “আমি দালালমুক্ত হাসপাতাল দেখতে চাই। দালালের বিরুদ্ধে আমার অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রতিদিনের মতো আজও দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিভিল সার্জনের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। তারা মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

আরো পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯