শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সিরাজগঞ্জ সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জ সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জ সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

অনুসন্ধান ২৪ >> প্রতি বছরের ন্যায় এবারেও মানবসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ থেকে গরিব,অসহায় ও দু:স্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতে কাতর অনেক দরিদ্র পরিবারই নতুন কম্বল পেয়ে খুশি।শীত নিবারণে কম্বল পেয়ে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন।বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সলঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী কে.এম আমিনুল ইসলাম হেলাল।

স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান সরকার,উপদেষ্টা আব্দুস সালাম মাস্টার,সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,এস এম ফারুক হায়দার,হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম,তুষার তালুকদার,নাজমুল হুদা,রাজু আহমেদসহ অনেকে।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মত কোন বস্ত্র নেই।সকলের সম্মিলিত প্রচেষ্টাই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দরিদ্র অসহায় মানুষের জন্য শীত নিবারণে কিছুটা হলেও লাঘব হবে।সমাজের অসহায়-দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেরা খুশি।ভবিষ্যতেও আমরা এভাবেই অসহায় মানুষের পাশে থাকতে চাই।

বক্তারা আরও বলেন,সমাজের বিত্তবানদের এমন মানব সেবামুলক কাজে এগিয়ে আসা উচিত।”প্রিয় সলঙ্গার গল্প” সংগঠন সব সময়ই সামাজিক কাজ ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে।সংগঠনের এমন অনেক মানবিক উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়েছে।কম্বল বিতরণসহ সংগঠনের অনেক মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯