বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৬০ বছর পর পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি

৬০ বছর পর পৃথিবীর কাছাকাছি বৃহস্পতি

নিজস্ব প্রতিবেদক ঃ প্রায় ৬০ বছর পর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি এসেছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা । গতকাল সোমবার রাতে বৃহস্পতি গৃহটি খুব কাছে চলে আসার কারণে পৃথিবী থেকে তাকে অনেক স্পষ্ট এবং উজ্জ্বল দেখায়।

নাসার তথ্য অনুসারে, গত ৫৯ বছরের ইতিহাসে যা একটি মহাজাগতিক বিরল ঘটনা। এদিন বৃহস্পতিকে সারারাতই আকাশে দেখা যায়। তবে পৃথিবী থেকে খালি চোখে কেউ বৃহস্পতিকে দেখতে পায়নি। গ্রহটি দেখতে টেলিস্কোপের সাহায্য নিতে হয়।

এর আগে, ১৯৬৩ সালে পৃথিবী থেকে গ্রহটিকে দেখা গিয়েছিল। পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৫৯২.৬৯ মিলিয়ন কিলোমিটার। কিন্তু সোমবার রাতে পৃথিবী থেকে বৃহস্পতির দূরত্ব ছিল মাত্র ৩৬ কোটি ৭৪ লাখে ১৩ হাজার ৪০৫ মাইল।

বৃহস্পতি গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতির ব্যাস ১ লাখ ৪২ হাজার ৮০০ কিলোমিটার। আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ১ হাজার ৩০০ গুণ বড়। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম। অসাধারণ এ দৃশ্যটি মানুষ দূরবীনের সাহায্যে দেখতে পায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯