মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বিমানের দুই যাত্রী ইলিশ নিয়ে ধরা পরলেন

বিমানের দুই যাত্রী ইলিশ নিয়ে ধরা পরলেন

বরিশালে ইলিশ নিয়ে ধরা বিমানের দুই যাত্রী
বরিশালে ইলিশ নিয়ে ধরা বিমানের দুই যাত্রী

বরিশাল বিমানবন্দরে ইলিশ নিয়ে ধরা পড়া দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন। পরে তাদের কাছ থেকে উদ্ধার চার কেজি কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

বরিশাল এয়রাপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক জানান, সকালে মো. আলমগীর হোসেন ও মানস নামে দুই যাত্রী বিমানে করে ঢাকায় ইলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিমানে ওঠার আগে তাদের সঙ্গে থাকা ককশিটের দুইটি বক্স তল্লাশির জন্য স্ক্যানারে রাখা হয়। এসময় স্ক্যানারে ইলিশ মাছের অস্তিত্ব ধরা পড়ে।

তিনি বলেন, আকাশ পথে ঢাকা যাওয়ার জন্য ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটে তাদের টিকেট কাটা ছিল। পরে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা ওই দুই যাত্রীর বোর্ডিং বাতিল করেন এবং তাদের এয়রাপোর্ট থানায় সোপর্দ করেন।

এসআই মো. শফিক জানান, সকাল ১০টার দিকে ওই দুই যাত্রীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা ওই দুই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নুসরাত ফাতিমা জানান, মা ইলিশ ধরা বন্ধে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুত, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে ওই দুই যাত্রী ইলিশ বহন করছিলেন। জিজ্ঞাসাবাদে ওই দুজন তাদের দোষ স্বীকার করেন। অবৈধভাবে মা ইলিশ বহনের অপরাধে মৎস্য সম্পদ রক্ষা আইনে দুটি পৃথক মামলায় পাঁচ হাজার করে জরিমানা করা হয়। জব্দকৃত প্রায় চার কেজি ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া দিনব্যাপী অভিযানে তিন হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯