শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নরসিংদীতে জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

নরসিংদীতে জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
জুয়া খেলতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন>>নরসিংদী বালুসাইর এলাকায় জুয়া খেলতে বাধা দেয়ায় গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পর বাড়ির অদূরে একটি ইটভাটার পাশে মরদেহ ফেলে দেয়া হয়। খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পরিত্যক্ত ইটভাটার পাশের জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আছিয়া (২৮) মাধবদীর বালুসাইর গ্রামের ফজর আলী স্ত্রী। সে মাধবদী একটি কারখানায় শ্রমিকের কাজ করতো।

নিহতের স্বজনরা জানায়, নিহত আসিয়া প্রতিদিনের মতো কারখানার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পর জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের স্বামী জোহর আলীর সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে আছিয়াকে মারপিট শুরু করেন। পরে লোহার রড দিয়ে তার মাথায় এলোপাথারী আঘাত করতে থাকে। এতে তার মাথার মস্তক বেড়িয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সন্তানরা তাকে বাধা দিতে এলে তাদেরও পিটাতে আসে।

সকাল ১০টার দিকে ইটভাটার পাশে এক মহিলার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। ঘটনার পর থেকেই স্বামী পলিয়ে গেছে।

মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের স্বামী কাজকর্ম করতো না। সারাদিন জুয়ার আড্ডায় মেতে থাকতো। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯