শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বকেয়া বেতনের দাবিতে ৭৭৭ জন কারিগরি শিক্ষক।

বকেয়া বেতনের দাবিতে ৭৭৭ জন কারিগরি শিক্ষক।

চাকরি রাজস্বকরণ ও বকেয়া বেতনের দাবিত অনশনে কারিগরি শিক্ষকরা
চাকরি রাজস্বকরণ ও বকেয়া বেতনের দাবিত অনশনে কারিগরি শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদন>>কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমাপ্ত প্রকল্প ‘স্কিলস এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ থেকে চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন ৭৭৭ জন কারিগরি শিক্ষক।

এই কর্মসূচি থেকে ১৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিও জানাচ্ছেন তারা।গত ১ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষকরা।

দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে সেখানে আমরণ অনশনে বসেছেন প্রকল্পের আওতাধীন শিক্ষকরা। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা’র ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, ‘সব নিয়োগ বিধি মেনে এ শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা সরকারের একটি অগ্রাধিকার খাত।

সংগঠনের সভাপতি সুমন হায়দার বলেন, ‘আমরা আমাদের ১৯ মাসের বকেয়া বেতন পরিশোধসহ বেতন চালু রাখার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত অনুশাসন দীর্ঘ আড়াই বছরেও বাস্তবায়িত হয়নি। ফলে আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরও ঝুলে আছে।

সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস প্রদান করলেও আমরা কোনো উদ্যোগ ও কর্মপরিকল্পনা আমাদের চোখে পড়েনি তাই আমরা আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি সম্পূর্ণরূপে না মানা পর্যন্ত আমরা অবস্থান করব।’

কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস- বাংলাদেশ (আইডিইবি), আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সংসদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ), বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, আইডিইবির পিডিবি, এলজিইডি শাখাসহ দেশের বিভিন্ন সংগঠন সংহতি জানায়।

দেশের সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের মানোন্নয়ন ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্যে ২০১০ সালের জুলাই মাসে ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটি ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হয়।

এজন্যে প্রকল্পের শিক্ষকদের পাঠদান অব্যাহত রাখতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করা হয়। এরপর প্রকল্প শেষে এক বছর তাদের বেতনও পরিশোধ করা হয়। কিন্তু ২০২০ সালের জুলাই থেকে বেতন বন্ধ রয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯