শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায় বন্ধ থাকছে সুপ্রিম কোর্ট

নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায় বন্ধ থাকছে সুপ্রিম কোর্ট

বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায় বসছেন না সুপ্রিম কোর্ট
বিচারপতি নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধায় বসছেন না সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদন>>বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রবিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকছে।

ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ সকালে এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিচারপতি নাজমুল আহাসানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম আজকের জন্য বন্ধ রাখা হলো।

আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ৪ ফেব্রুয়ারি সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আজ সকাল নয়টার দিকে ভার্চ্যুয়ালি এজলাসে যুক্ত হন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর বিচারপতিরা।

আদালতের কার্যক্রম শুরুর আগে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, কর্মরত বিচারপতি নাজমুল আহাসান গত শুক্রবার মারা গেছেন।এই ঐতিহ্য ও রীতি মেনে প্রার্থনা রাখছি, যদি আজ কোর্ট বন্ধ রাখতেন। উনি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েও শপথ নিতে পারেননি।

আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুসও অনুরূপ মত ব্যক্ত করেন। এসময় আরও কয়েকজন আইনজীবী কোর্ট বন্ধ রাখা উচিত বলে মত প্রকাশ করেন। পরে প্রধান বিচারপতি ওই সিদ্ধান্ত জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯