রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বেনাপোল বন্দরে ট্রাকের চাকায় ১ নারী নিহত

বেনাপোল বন্দরে ট্রাকের চাকায় ১ নারী নিহত

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদন>>বেনাপোল বন্দরের প্রধান সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৯) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার ডিউটি অফিসার মুরাদ জানান, বেনাপোল স্থলবন্দরের ১ নং গেইটের সামনে পাকা রাস্তার উপর থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ইউ-১১-০৫৪৩) পিছনে ফেরার সময় একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যান ট্রাকের পিছনের চাকায় এসে আঘাত করে।

সুরাইয়ার স্বামীর নাম মো. সাইফুল ইসলাম লিমন। তিনি যশোরের বেনাপোল পোর্টের নারায়নপুর (বিশ্বাসবাড়ী) এর বাসিন্দা।

চিকিৎসার জন্য দ্রুত নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সুরাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯