শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আত্মস্বার্থ নয়, জনকল্যাণই হোক নেতার একমাত্র লক্ষ্য

আত্মস্বার্থ নয়, জনকল্যাণই হোক নেতার একমাত্র লক্ষ্য

আত্মস্বার্থ নয়, জনকল্যাণই হোক নেতার লক্ষ্য
আত্মস্বার্থ নয়, জনকল্যাণই হোক নেতার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদন>>খবরটি বেরিয়েছিল ৩ জানুয়ারি সমকালের ভেতরের পৃষ্ঠায়। হয়তো খবরটি অনেকেরই নজরে পড়েনি। বিশ্বের শীর্ষ ধনী ও ইলেকট্র্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বিশ্বের তরুণ সমাজকে কিছু পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক লেক্স ফ্রিডম্যান তাকে জিজ্ঞেস করেছিলেন, বড় কিছু করতে চান, এমন তরুণদের কী পরামর্শ দেবেন? উত্তরে ইলন মাস্ক বলেছেন, ‘বেশি বেশি বই পড়তে হবে, আর নেতা হওয়ার প্রবণতা থেকে দূরে থাকতে হবে।

মানুষের কাজে লাগে এমন কিছু করার চেষ্টা করতে হবে।তবে তিনি এও বলেছেন, মানুষের কাজে লাগবে এমন কিছু করা অবশ্য খুব কঠিন।ইলন মাস্কের এ পরামর্শ বিশ্বের অন্য দেশের তরুণরা কীভাবে নেবে, জানা নেই। তবে আমাদের দেশের তরুণরা তা খুব একটা খুশি মনে গ্রহণ করবে বলে মনে হয় না।

বিশেষ করে যারা ইতোমধ্যে নেতা হওয়ার বাসনায় জীবনের অন্য সব লক্ষ্য-উদ্দেশ্য ছুড়ে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করেছেন, তারা তো নয়ই। আমাদের দেশে নেতা হওয়ার আকাঙ্ক্ষা কমবেশি প্রায় সবার মধ্যেই রয়েছে। তাই যে যেভাবে পারে নেতা হওয়ার ইঁদুর দৌড়ে শামিল হচ্ছে। সমাজের প্রায় সর্বক্ষেত্রে নেতা হওয়ার এ তীব্র প্রতিযোগিতা দৃশ্যমান।

সে পাড়া-মহল্লার সংঘ-ক্লাব, স্কুল-কলেজ কিংবা অন্য কোনো পরিচালনা কমিটি যা-ই হোক, নেতৃস্থানীয় একটি পদ বাগিয়ে নেওয়ার জন্য এক শ্রেণির মানুষের পেরেশানির অন্ত নেই। ‘পদ’ যেন এক সোনার হরিণ। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’- কবিগুরুর কালজয়ী এ গানের কলি যেন আমাদের সমাজে কতিপয় মানুষের নেতা হওয়ার উদগ্র বাসনায় দেদীপ্যমান। যোগ্যতা থাক বা না থাক, পদ একটা বাগাতেই হবে। সে জন্য টাকা-পয়সা, ধনদৌলত যা কিছু দরকার; অকাতরে বিলিয়ে দিতে এমন ব্যক্তিরা কার্পণ্য করে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯