শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান ফয়েজ সিদ্দিকী।

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান ফয়েজ সিদ্দিকী।

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদন>>শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুক্রবার সকাল ১০টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর, জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলমাস হোসেন মৃধা, গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা নিবার্হী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতেহাপাঠ এবং বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন প্রধান বিচারপতি।

 

এরপর প্রধান বিচারপতি বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। মন্তব্য বইতে তিনি লেখেন, ‘বাংলা, বাঙালি, বাংলার মাটি আর বঙ্গবন্ধু একাকার হয়ে ৭১ সালে এ জাতি রাষ্ট্রের জন্ম হয়। ৩০ লক্ষ শহীদ ও জাতির জনকের রক্তের কাছে বাংলার মানুষ ঋণী। তাই তাদের কাছে আমিও ঋণী।’

বিচারপতি আরও লেখেন, ‘এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলার মানুষ যাতে দ্রুত সময়ে ন্যায়বিচার পায় তার ব্যবস্থা করা আমার দায়িত্ব। বঙ্গবন্ধু আপনাকে কথা দিচ্ছি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমার যা করা উচিত তার সবটুকু করবো। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তাই আমাদের সবার দায়িত্ব বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯