রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দিনাজপুরে চুরি হওয়া নবজাতক উদ্ধার,গ্রেফতার ১

দিনাজপুরে চুরি হওয়া নবজাতক উদ্ধার,গ্রেফতার ১

হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, জড়িত নারী আটক
হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার, জড়িত নারী আটক

  • নিজস্ব প্রতিবেদন>>দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক টি অবশেষে ফিল্মি কায়দায় উদ্ধার করা হয়েছে।চুরি’র ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ ।

চুরি’র ২৪ ঘন্টার মধ্যে শিশুটি উদ্ধার করে প্রসূতি মায়ের কাছে ফেরত দিয়েছে পুলিশ। হাসপাতাল থেকে নবজাতক চুরি’র ঘটনার সাথে জড়িত শিউলী বেগম (২২) নামে এক নারীকেও পুলিশ আটক করেছে। এ ঘটনায় ব্যাপক তোলাপাড় চলছে।

দিনাজপুরের চিরিরবন্দর থানার মাহাদানি গ্রামের দিনমজুর আব্দুল লতিফের স্ত্রী জাহেদা বেগম প্রসব ব্যাথা নিয়ে রবিবার দুপুরে ভর্তি হন দিনাজপুর জেনারেল হাসপাতালে। সোমবার সকালে একটি কন্যাশিশুর জন্ম দেন তিনি। গতকাল দুপুরের পর জাহেদা তার বোন হাজেরার কাছে নবজাতককে রেখে শৌচাগারে যান। সে সময় অপরিচিত এক নারী নবজাতককে তার কাছে রেখে হাজেরার বোনকে সাহায্য করার পরামর্শ দেন। সরল বিশ্বাসে হাজেরা নবজাতককে ওই নারীর কাছে রেখে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে দেখেন নবজাতককে নিয়ে সটকে পড়েছেন অপরিচিত ওই নারী। পরে তাদের চিৎকার চেচামেচিতে টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

বিষয়টি কোতয়ালী থানাকে জানালে নবজাতককে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে নবজাতককে উদ্ধারে জোর প্রচেষ্টা অব্যাহত রাখে পুলিশ।

দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া শিশুটি। সেই সাথে আটক করা হয় শিউলী বেগম (২২) নামে এক নারীকে। শিউলী ওই এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান। মোন্তাফিজুর তার দ্বিতীয় স্বামী। শিউলী’র প্রথম ঘরে দু’টি সন্তান রয়েছে। মোস্তাফিজুরের সাথে দুই বছর আগে দ্বিতীয় বিয়ে হলেও এখনো সন্তান হয়নি।

লালন-পালনের উদেশ্যেই নবজাতকটিকে কৌশলে হাসপাতাল থেকে শিউলী চুরি করেছিলো বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানিয়েছে।

হাসপাতাল থেকে নবজাকত চুরির ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলেও হাসপাতালের আবাসিক মেডিকেল আফিসার ঘটনার দায় চাপান নবজাতকের অভিভাবকদের ওপর। তিনি বলেন, অভিভাবকের অসচেতনার কারণে নবজাতকটি চুরি হয়।তবে, স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার জন্য নবজাতককে হারাতে হচ্ছিলো তাদের।

হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য ও ভালো আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯