মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
শ্রমিক নিরাপত্তা ফোরামের! শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

শ্রমিক নিরাপত্তা ফোরামের! শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি

নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতিতে শিল্প-প্রতিষ্ঠান ও কারখানা লে-অফ ঘোষণা করা, শ্রমিকদের বেতন না দেয়া, ছাঁটাই কিংবা বরখাস্তের মত অমানবিক কাজ না করার আহ্বান জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরাম।

বৃহস্পতিবার শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, যার প্রভাব পড়ছে দেশের মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য, চিকিৎসা ব্যবস্থা, শিল্প-উৎপাদন, অর্থনীতিসহ সব কিছুর ওপর। ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। দেশের শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্যে স্থবির অবস্থা চলছে।

প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত সকলের জীবিকাই আজ হুমকির সম্মুখীন। এমন পরিস্থিতিতে শিল্প-প্রতিষ্ঠান ও কারখানা লে-অফ ঘোষণা করা, শ্রমিকদের বেতন না দেয়া, ছাঁটাই কিংবা বরখাস্তের মত অমানবিক কাজ কোনোমতেই কাম্য নয়।

তিনি বলেন, অনেক কারখানায় রাষ্ট্র ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই বেতন প্রদান ও কারখানা খোলার কথা বলে শ্রমিকদের অবর্ণনীয় পরিস্থিতিতে কারখানায় এনে আবার ফিরিয়ে দেয়া হয়েছে। ফলে এসব স্বল্প আয়ের মানুষের জীবন কাটছে চরম ঝুঁকিতে ও অনিশ্চয়তায়। বর্তমানে আমরা বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি যা জাতীয়, আন্তর্জাতিকভাবে শ্রমিক, মালিক, সরকার ও অন্য সবাইকে একসঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে।

শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-সরকারকে অবিলম্বে মালিক, শ্রমিক, ক্রেতা ও দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করতে হবে।

তৈরি পোশাক খাতসহ অন্যান্য খাতের শ্রমিকদের ওপর করোনার ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। রাষ্ট্র ঘোষিত সাধারণ ছুটি কিংবা লকডাউনের সুযোগ নিয়ে শ্রমিকের মজুরি কর্তন, শ্রমিক ছাঁটাই কিংবা লে-অফ ঘোষণা করা যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯