বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল-সহ দু’জন আটক

বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল-সহ দু’জন আটক

মামুন আহমেদ, বানারীপাড়া:: বানারীপাড়ায় ৫২০ বোতল ফেন্সিডিল-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার(২১ এপ্রিল) ভোর রাত সাড়ে ৩টায় উপজেলার চাখার ইউনিয়নের ছোট ভৈৎসর গ্রাম থেকে ফেন্সিডিল-সহ তাদের আটক করা হয়।

জানা যায়, গভীর রাতে ছোট ভৈৎসর এলাকার মিয়া বাড়ির মসজিদের সামনের সড়কে একটি পিকআপ ভ্যান দেখে ওই এলাকায় টহলরত পুলিশের সন্দেহ হলে সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মো. মহসিন ও কনস্টেবল রফিক পিকআপ থামিয়ে বেনাপোল থানার বুত্তিপাশা গ্রামের আ. রউফের ছেলে মনিরুজ্জামান (২৮) ও যশোর কোতয়ালী থানার দত্তপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে তারা গাড়িতে বিশেষ কায়দায় ফেন্সিডিল আনার কথা স্বীকার করে। ওই ফেন্সিডিল তারা মাদক ব্যবসায়ী হুমায়ুনের লোকের হাতে তুলে দিতে ঘটনাস্থলে এসেছিলো বলে জানায়।

এ সময় টের পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। বিষয়টি এএসআই মহসিন থানার অফিসার ইনচার্জ(ওসি) শিশির কুমার পালকে জানালে তিনি উপ-পরিদর্শক(এসআই) মো. রিয়াজ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জনসন্মুখে ওই পিকআপ ভ্যানের পিছনের চালি খুলে বিশেষ কায়দায় রাখা ৫২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পিকআপ ভ্যান-সহ ওই দু’জনকে থানায় নিয়ে আসেন।

 

এ ব্যাপারে মঙ্গলবার সকালে উপ-পরিদর্শক মো. রিয়াজ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের
করেন। এ বিষয়ে চাখার ইউপি সদস্য খিজির সরদার জানান, ওই এলাকার সোহাগের মালিকানাধীন চাখার বাজারে “লাইফ ফার্মেসী কর্নার” নামে ওষুধ
ব্যবসার অন্তরালে মূলত মাদক ব্যবসা করে। এর আগে সে মাদক-সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলও খেটেছে। উদ্ধার হওয়া ওই ফেন্সিডিল সোহাগের হতে পারে বলে তার ধারণা।

এদিকে বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার(সার্কেল) আনোয়ার সাঈদ মঙ্গলবার সকালে বানারীপাড়া থানায় এসে ওই দুই আসামীকে
জিঙ্গাসাবাদ করেন।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, ফেন্সিডিল-সহ আটককৃতরা জিজ্ঞাসাবাদে অনেক
গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা যাচাই-বাছাই করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯