বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
প্রধান বিচারপতিকে চিঠি! অনলাইনে আদালতের কার্যক্রম চালু রাখার

প্রধান বিচারপতিকে চিঠি! অনলাইনে আদালতের কার্যক্রম চালু রাখার

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসের সংক্রমণ রোধ দীর্ঘদিন ধরে বন্ধ আদালত প্রাঙ্গণ। এই পরিস্থিতিতে জরুরি মামলার শুনানির জন্য এক বা একাধিক বেঞ্চ গঠন করে অনলাইনে অথবা সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের ১৪ জন আইনজীবী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের ই-মেইলে এ চিঠি পাঠানো হয়। চিঠির বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
চিঠিতে বলা হয়, দেশে করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালত ছুটি ষোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এর কোনো বিকল্প ছিল না। কিন্তু দেশের জনগণের মৌলিক অধিকার লংঘনের ঘটনায় কোনো প্রতিকারের পথ এ মুহূর্তে খোলা নেই। এছাড়া বিভিন্ন জরুরি বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও বন্ধ।

কিন্তু মৌলিক অধিকার লংঘনের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকার পেতে এবং অতি জরুরি বিষয়ে শুনানির জন্য সীমিত পরিসরে এক বা একাধিক বেঞ্চ গঠন করা প্রয়োজন এবং এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলা হবে অথবা দু-একটি বেঞ্চ গঠন করে অনলাইনভিত্তিক আদালত কার্যক্রম চালু করার অনুরোধ করা হয়।

সীমিত পরিসরে আদালত কার্যক্রম চালু করলেও বিচারক, আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মেনেই তা চালু করার জন্য অনুরোধ করা হয়।

অনলাইনে আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চালু করতে পারলে তা হবে সবচেয়ে নিরাপদ এবং যুক্তিযুক্ত বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠি প্রেরক আইনজীবীদের মধ্যে রয়েছেন প্রশান্ত কুমার কর্মকার, মোহাম্মদ মশিউর রহমান, কাজী হেলাল উদ্দিন, খন্দকার নাজমুল আহসান, তানজিম আল ইসলাম, মো. এনামুল হক, নুরুল আলম, মো. ওবাইদুর রহমান তারেক, মুজিবুল হক ভুইয়া, মো. এ এইচ ইমাম হাসান, সাবেরা শিপ্রা, মনজুর এলাহী পরাগ, সৈয়দ আবদুল্লাহ আল মামুন খান ও মমতাজ পারভীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯