বুধবার, ২২ Jul ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গোপালগঞ্জে চা পানে জরিমানা আ. লীগ নেতার

গোপালগঞ্জে চা পানে জরিমানা আ. লীগ নেতার

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের কাশিয়ানীতে জোর করে দোকান খুলে চা পান ও আড্ডা দেওয়ার অপরাধে শেখ ইলিয়াস (৪৫) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ২ টায় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ এই রায় দেন।

শেখ ইলিয়াস কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি গ্রামের শেখ শামচুল হকের ছেলে ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আওয়ামী লীগে নেতা শেখ ইলিয়াস সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার সাতাশিয়া বাজারের চায়ের দোকানদার ইলিয়াস কাজীকে দিয়ে জোর করে দোকান খোলান। পরে লোকজন নিয়ে সেখানে চা পান করেন ও আড্ডা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাব্বির আহমেদ সামাজিক দূরত্ব লঙ্ঘন করার অপরাধে ঐ আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯