মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: মিস্ট্রিক রিভার, মিল্ক সিনেমাখ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন করোনায় আক্রান্ত হয়েছেন।
বর্তমানে ক্যালিফোর্নিয়ার মালিবুতে আছেন ৫৯ বছর বয়সি এই অভিনেতা। সেখানে তার স্বেচ্ছাসেবী সংস্থা ‘কোর’ (কমিউনিটি অর্গানাইজড রিলিফ এফোর্ট) করোনায় আক্রান্ত ব্যক্তিদের নানা সেবা দিয়ে আসছে।
সেখানকার একটি করোনা টেস্ট বুথে গিয়ে কোভিড-১৯ পরীক্ষা করান। পরবর্তী সময়ে তার সেই পরীক্ষার ফল পজিটিভ আসে।
জানা যায়, কয়েকদিন আগে থেকেই এই অভিনেতার নাক দিয়ে পানি ঝরছিল। কিন্তু অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। তবুও সতর্ক হওয়ার জন্য এই পরীক্ষা করান তিনি।
পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, চেয়ারে বসে তার সোয়াব পরীক্ষা করাচ্ছেন শন। এই সময় তার কাঁধে ব্যাগপ্যাকও ছিল।
শন পেনের ‘কোর’ স্বেচ্ছাসেবী সংস্থাটি হাইতিতে ভূমিকম্পের সময় ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় এই সংস্থা আর্থিক সাহায্য করেছিল।
বর্তমানে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটপূর্ণ পরিস্থিতিতে আবারো এগিয়ে এসেছে এই সংস্থা। করোনা মোকাবিলায় লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গারসেটির সঙ্গে মিলে এই সংস্থা নানা রকম সেবামূলক কাজ করছে।