সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনার উপসর্গ নিয়ে, খুলনায় একজনের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে, খুলনায় একজনের মৃত্যু

অনলাইন রিপোর্ট :: খুলনায় করোনার উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার সকালে নুরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে মৃতের স্বজনরা জানান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে।

মৃতের স্বজনরা জানান, তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯