বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
এবার তানজিন তিশা অসহায় মানুষের পাশে

এবার তানজিন তিশা অসহায় মানুষের পাশে

নিউজ ডেস্ক :: করোনায় বঘরবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি বিপর্যস্ত পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন এই মডেল কাম অভিনেত্রী।

তবে যাদের তিনি সহায়তা করছেন সামাজিক বিড়ম্বনা এড়ানোর জন্য তাদের পরিচয় প্রকাশ করছেন না এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘সামর্থ্যবানরা যদি নিজ নিজ সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় মানুষদের দায়িত্ব নেয় তবে আশা করি কেউ না খেয়ে থাকবে না। কেউ কষ্টে ভুগবে না।’

তিশা আরও বলেন, ‘আমি সামান্য একজন অভিনয়শিল্পী। সে রকম সামর্থ্যও নেই ইচ্ছেমতো সাহায্য করব। আমার দেখা কিছু পরিবারের দুরবস্থা জানতে পেরে তাদের সঙ্গে যোগাযোগ করে পাশে দাঁড়িয়েছি।

একজন অভিনয়শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকেই চেষ্টা করছি সহযোগিতা করার। আল্লাহ যতদিন সামর্থ্য দেবেন ততদিনই মানুষের পাশে থাকার চেষ্টা করব।’

অন্যদিকে এ অভিনেত্রী শরীয়তপুরের দাদার বাড়ি এলাকায় গরিব মানুষদের ত্রাণ সহায়তা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে অভিনয়শিল্পী সংঘের সংগঠিত সাহায্য ফান্ডেও অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯