শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুরক্ষিত থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান: প্রধানমন্ত্রীর

সুরক্ষিত থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান: প্রধানমন্ত্রীর

অনলাইন রিপোর্ট :: করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখার মাধ্যমে অন্যের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। সবাইকে বলব দায়িত্বশীল আচরণ করুন-নিজেকে সুরক্ষিত রেখে অপরকে সুরক্ষিত রাখুন।

এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই জনসমাগম থেকে দূরে থাকবেন। যদিও জনগণকে সুরক্ষিত রাখার জন্য শুরু থেকে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আমরা সবাই যদি আরেকটু সচেতন হই, তাহলে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সোমবার (২০ এপ্রিল) গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং ময়মনসিংহ বিভাগের জেলা প্রতিনিধিদের সঙ্গে তিনি এ ভিডিও কনফারেন্স করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের ফলে বিশ্বের যে অবস্থা সৃষ্টি হয়েছে। আগে কখনও এমন পরিস্থিতিতে পড়েনি বিশ্ব।

অদ্ভুত একটি পরিস্থিতিতে পড়েছে গোটা বিশ্ব। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কিছুটা ভালো আছি।

সারা বিশ্বের বিভিন্ন জায়গায় লকডাউন, জরুরি অবস্থা জারি করে করোনা মোকাবিলা করার চেষ্টা করছে। আমরাও আক্রান্ত জায়গা লকডাউন করে ব্যবস্থা নিচ্ছি।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ আসে, দুর্যোগ মোকাবিলা করতে হবে। ভেঙে পড়লে হবে না। দুর্যোগ মোকাবিলা করতে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, এখন জনগণের কাছে সহযোগিতা চাচ্ছি, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে আপনারা ঘরে থাকুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯