মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঝালকাঠি ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল, ডিলার-মেম্বারের জেল

ঝালকাঠি ইউপি সদস্যের বাড়িতে সরকারি চাল, ডিলার-মেম্বারের জেল

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় সাতটি কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় সাবেক ইউপি সদস্য (মেম্বার) হোসেন আলী ও শুক্তাগড় ইউপির ডিলার মাহাদি হাসানকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপির ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর ঘরে ছয় বস্তা সরকারি চাল কালোবাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ওজনের ছয় বস্তায় ভর্তি ১৮০ কেজি চাল সে শুক্তাগড় ইউপির তালিকাভুক্ত ডিলার মাহাদি হাসানের কাছ থেকে কিনেছেন বলে জানান।

এ ব্যাপারে ইউএনও সোহাগ হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুক্তাগড় ইউপির ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় তার বাসায় মজুতকৃত অবস্থায় ছয়টি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউপির ডিলার মাহাদি হাসানকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত দুজনকে পুলিশের হাতে সোপর্দ করে ঝালকাঠি জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯